মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দোকানদারের মৃত্যু
দৌলতপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দোকানদারের মৃত্যু
খন্দকার জালাল উদ্দিন:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ডাকপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকানদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে মহিষকুন্ডি ডাকপাড়া গ্রামের রেজাউল হক এর ছেলে সানজিদ (২০) দোকানের টিনের ঢাল বা ঝাপ বন্ধ করার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এলাকার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। টিনের ঢাল বা ঝাপে অজান্তে আগে থেকে বিদ্যুৎ সঞ্চালন থাকায় এই দূর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারনা।
বিষয়: #দৌলতপুর










রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর 