মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার আটক-২।
দৌলতপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার আটক-২।
খন্দকার জালাল উদ্দীন :

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়েছে। গতকাল জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের খোদা বক্সের ছেলে রিপন ড্রাইভারের বাড়ি থেকে ছয় লক্ষ টাকা মূল্যের দুই হাজার একশো পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রিপন ড্রাইভারকে আটক করা হয়েছে।অন্যদিকে একই দিনে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের হারেজ মন্ডলের ছেলে মাদক কারবারি রিপনের বাড়িতে অভিযান চালিয়ে তিন পিচ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারি রিপনকে আটক করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ বিষয়ে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মো.রাসেল কবীর বলেন, গতকাল দুপুরে দিকে ইন্সপেক্টর খবির আহমেদ,এর নেতৃত্বে সিপাই রাশিদুল ইসলাম,জাহিদুল ইসলাম,বিলাস কুন্ডু ও সুব্রত বর্মণের সার্বিক সহযোগিতায় উপরোক্ত মাদক কারবারি কে আটক ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়।মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: #দৌলতপুরে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার আট










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 