শুক্রবার ● ১১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ১ নারী সহ আতহ ১০
মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষে নিহত ১ নারী সহ আতহ ১০
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের মাধবপুরে বাস- ট্রাকের সংঘর্ষে সুমন মিয়া (৩২) নামে এক বাস চালক নিহত ও নারী সহ আহত হয়েছে ৯ জন। নিহত সুমন মিয়া নরসিংদী শিবপুর এলাকার মোঃ সুরুজ মিয়া ছেলে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী মিতালী বাসের সাথে সিলেটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১০ জন আহত হয়। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাস চালাক সুমন মিয়া (৩২) কে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা লোহাইদ গ্রামের নবী হোসেন ও সাজিদুর রহমান, মিঠাপুকুর গ্রামের আবেদা খাতুন, বানিয়াচং উপজেলার নুর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তোফায়েল মিয়া ও আরিফা বেগম, সরাইল উপজেলার জুনাইদ মিয়া, ময়মনসিংহের রানী আক্তার ও সিলেটের আব্দুস সালাম কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি দুটো ডাম্পিং করে সড়িয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে যানচলাচল এখন স্বাভাবিক আছে।
বিষয়: #মাধবপুর










চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’ 