শিরোনাম:
●   শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ●   রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক ●   যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ●   নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল ●   বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com ●   নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩ ●   বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস ●   হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী ●   চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক ●   হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ●   শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই ●   শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই ●   দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ ●   চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ ●   চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া ●   হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ ●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬ ●   দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছরের ঐতিহ্য উদযাপন করল ব্রিটিশ কাউন্সিল
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছরের ঐতিহ্য উদযাপন করল ব্রিটিশ কাউন্সিল
৩৫৫ বার পঠিত
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছরের ঐতিহ্য উদযাপন করল ব্রিটিশ কাউন্সিল

কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছরের ঐতিহ্য উদযাপন করল ব্রিটিশ কাউন্সিল
[ঢাকা, অক্টোবর ০৭, ২০২৪] কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) ৬৫ বছরের ঐতিহ্য উদযাপনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। গত ৫ অক্টোবর ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উদ্যোক্তা, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টি নিয়ে প্যানেল আলোচনা ছাড়াও ছিল বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানে নাট্যকলায় দেশের প্রথম কমনওয়েলথ স্কলার হিসেবে উচ্চশিক্ষা গ্রহণ করা ড. সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় মঞ্চনাটক পরিবেশন করা হয়।

পড়াশোনা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে ৬৫ বছর ধরে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সিএসসি। প্রতিষ্ঠার সময় থেকেই কমনওয়েলথ দেশগুলো থেকে আগত শিক্ষার্থীদের জন্য কাজ করছে সিএসসি প্রোগ্রাম। পড়াশোনার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন সম্ভাবনাময় ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে এ কমিশন। সিএসসি কমিশনের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে তাদের পরিচর্যা ও শিক্ষাগত উন্নয়নের ছয় দশকের মাইলফলকও উদযাপন করা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। এর পাশাপাশি, আন্তর্জাতিক সহযোগিতা ও মেধা বিকাশের প্রতি সিএসসি’র দৃঢ় প্রতিশ্রুতিকেও তুলে ধরে এ আয়োজন।

উদ্যোগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টি নিয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বক্তাদের কথায় উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও তথ্য। আগামীতে কাজের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ ও সেগুলো মোকাবিলা করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই অংশে। এছাড়াও, আলোচনায় সফল উদ্যোক্তা হওয়ার জন্য তরুণ প্রজন্মকে ইতিবাচক ঝুঁকি গ্রহণে মনোবল বৃদ্ধি করতে অনুপ্রাণিত করা হয় ও প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়। উদ্যোগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে দেশের গুরুত্বপূর্ণ অবদান রাখেন এমন পাঁচজন কমনওয়েলথ অ্যালামনাই এই বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেন। আলোচনায় তাদের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সম্যক জ্ঞানকে ভিত্তি করে দেয়া পরামর্শগুলো ভবিষ্যৎ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

আলোচনায়, “অ্যাক্সেস টু ফাইন্যান্স অ্যান্ড উইমেন্স অন্ট্রাপ্রেনারশিপ ইন বাংলাদেশ” বিষয়ে গবেষণার ফলাফল তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি। এছাড়াও, নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রা তুলে ধরেন তরঙ্গ’র প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনূর ইয়াসমিন; ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রবীণ সেবা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ সুহরাওয়ার্দী; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজিলুত তাসনুবা।

চমৎকার একটি পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে ড. সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় মঞ্চায়িত হয়েছে সেলিম আল দীন এর নাটক ‘স্বর্ণবোয়াল।’

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস তার সমাপনী বক্তব্যে বলেন, “বাংলাদেশে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছর পূর্তি এক অসাধারণ মাইলফলক। গত ছয় দশকে, ১৮শ’ জনেরও বেশি সংখ্যক কমনওয়েলথ স্কলার যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। পরবর্তীতে, বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা। শিক্ষা আন্তর্জাতিকীকরণের মাধ্যমে যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ককে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটিশ কাউন্সিল। এর পাশাপাশি, জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে নানান ধরনের সুযোগ প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। আজ অনবদ্য এ মাইলফলক অর্জনের দিনে আমরা কমনওয়েলথ স্কলারদের অর্জিত সাফল্য উদযাপন করছি। সেই সাথে, আগামীতেও শিক্ষা, আন্তর্জাতিক বিনিময় ও সিএসসি’র অংশীদারিত্বে আরও অনেক দশকের সহায়তা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিএসসি’র ঐতিহ্যবাহী ৬৫ বছরপূর্তির এই অনুষ্ঠান আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোস (বিএসিএসএএফ)।



বিষয়: #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি  জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই
শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ
চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া
হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত