সোমবার ● ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি ::

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” এই প্রতিবাদ্যকে নিয়ে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোলেমান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন প্রমুখ।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রাপ্তি সারোয়ারের সঞ্চালনায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪২ জন বিজয়ী প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি সরকারি শিশু পরিবারে (বালিকা) মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিষয়: #ঠাকুরগাঁও










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
