শুক্রবার ● ৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার : জেলহাজতে প্রেরণ
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার : জেলহাজতে প্রেরণ
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি::

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম গ্রেফতার হয়েছেন। বুধবার মধ্যরাতে সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামীলীগের নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওয়ে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পুলিশ জানায়, রুহিয়া থানার রামনাথ বাজারের ওই আওয়ামী লীগের নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম বাবলুর করা বালিয়াডাঙ্গী থানার জমি দখল ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় তিনি প্রধান আসামী ছিলেন। এছাড়াও ওই মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব মো: দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে ৭ বারের সংসদ সদস্য ছিলেন।
বিষয়: #ঠাকুরগাঁও










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 