শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » Draft » নিসচা’র সংবাদ সম্মেলন: সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি
প্রথম পাতা » Draft » নিসচা’র সংবাদ সম্মেলন: সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি
২৫৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিসচা’র সংবাদ সম্মেলন: সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি

প্রেস বিজ্ঞপ্তি

নিসচা’র সংবাদ সম্মেলন: সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি
জাতীয় নিরাপদ সড়ত দিবস ২০২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও সড়ক নিরাপত্তা বিষয়ে আলোকপাত করার নিমিত্তে ১ অক্টোবর (মঙ্গলবার) নিরাপদ সড়ক চাই(নিসচা) এর উদ্যোগে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছেন, নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৮ সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ নামে একটি আইন পাস করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিতে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ ‘সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন’ করা হোক। দুঃখের বিষয় দুষ্টচক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা কথাটি রাখা হয়নি।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘রোড সেফটি ইউনিট’ গঠন করতে হবে। এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেরদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারে। ‘রোড সেফটি অথরিটি’ গঠন করা আমাদের আরো একটি দাবি। সড়ক সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন হবে যারা রোডক্রাশ মুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করবে।

আক্ষেপ করে নিসচার চেয়ারম্যান বলেন, সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের। আমরা হলাম স্টেকহোল্ডার। অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে, স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দাওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে, তার মানে এই নয় যে, আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ। শুধু আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সু-কৌশলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়েছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, বর্তমান অন্তর্র্বতী সরকারকেও কান ভারী করা হয়েছে এই বলে যে, আমি পতিত সরকারের লোক। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, ৩১ বছর ধরে দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহিত হতে হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে অক্টোবর মাসব্যাপী সংগঠনের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন। কর্মসূচির মধ্যে রয়েছে, ফ্রি হেলমেট বিতরণ, সড়কে যানবাহনে চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে ‘শিক্ষার্থী’ সমাবেশ, যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে ‘স্পিড ব্রেকার’ ও ‘জেব্রা ক্রসিংয়ে রং করণ’, যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, চালক প্রশিক্ষণ কর্মশালা, গোলটেবিল বৈঠক, র‌্যালি ও সমাবেশ, স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক সাইন বোর্ড স্থাপন, অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইন বোর্ড স্থাপন, মহীয়সী নারী মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন।

আরও কর্মসূচির মধ্যে আছে— রোডক্রাশে আহত/নিহত পরিবারের মাঝে সাধ্যমতো সহায়তা প্রদান, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান, যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়সভিক্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন, দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান, দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতের রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানচলাচল স্বাভাবিক রাখা, ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা, বিট পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময়, যানবাহন মালিকদের সাথে মতবিনমিয়। উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সড়ক বিশেষজ্ঞদের লেখা নিয়ে ‘নিরাপদ’ নামে একটি স্মরণিকা প্রকাশ, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারি কর্মসূচিতে অংশ গ্রহণ এবং নিসচা কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিসচা’র কেন্দ্রীয় মহাসচিব এস এম আজাদ হোসেন, নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন পরিষদের আহ্বায়ক জুনাইদুর রহমান মাহফুজ, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর চন্দন কুমার লাহেরী প্রমুখ। সংবাদ সম্মেলনের পারম্ভে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাকিব হোসেন। এরপর শোক প্রস্তাব উত্থাপন করেন নিসচা’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।



বিষয়: #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার