বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজনগরে ইউপি চেয়ারম্যান ছানা হত্যার আসামী পিন্টু সুলতান সিলেট থেকে গ্রেফতার।
রাজনগরে ইউপি চেয়ারম্যান ছানা হত্যার আসামী পিন্টু সুলতান সিলেট থেকে গ্রেফতার।
জিতু তালুকদার,মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা মোঃ পিন্টু সুলতানকে রেব-৯ সিলেট থেকে গ্রেফতার করেছে।
২ অক্টোবর (বুধবার) বিকেলে দিকে রেব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার চন্ডীপুল এলাকায় অভিযান পরিচালনা করে রাজনগরে আলোাচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূল আসামী মোঃ পিন্টু সুলতান (৫১), পিতা-আশ্বব আলী, গ্রাম -রক্তা রাজনগর, গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে গত ৯ আগস্ট সকাল ১০ঘটিকার দিকে মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালালে। ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম (ছানা) আক্রমণের খবর পেয়ে উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টুসুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়লে প্রচুর রক্তক্ষরনে তার অবস্থার অবনতি হলে। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় রাজনগর থানায় ১৫ আগস্ট ২০২৪ইং একটি হত্যা মামলা দায়ের করা হয়।
জিতু তালুকদার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ০৩ অক্টোবর ২৪ইং, মোবাইল: ০১৭১১-৫৭৪৪৮৬
বিষয়: #রাজনগর










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 