বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক ছাত্রলীগ সভাপতি প্যানেল মেয়র মুন্না গ্রেফতার।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক ছাত্রলীগ সভাপতি প্যানেল মেয়র মুন্না গ্রেফতার।।
ওয়াহিদুর রহমান ::

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌর-সভার সাবেক প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ
২(অক্টোবর)বুধবার রাত ১০টার দিকে জগন্নাথপুর সদর বাজার থেকে সাফরোজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ জানান,সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলায় বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পর
সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্যঃগত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা,গুলি,টিয়ারসেল নিক্ষেপে শতাধিক ছাত্র-জনতা আহত হন।ওই ঘটনায় নির্দেশদাতা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জন এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান।
দ্রুত বিচার আইনে দায়ের করা এই মামলায় গ্রেফতার করা হয়েছে সাফরুজ ইসলাম মুন্নাকে।##
বিষয়: #সুনামগঞ্জ










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 