শিরোনাম:
●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » ১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডারের উপস্থিতিতে ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৪ অনুষ্ঠিত
প্রথম পাতা » বিশেষ » ১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডারের উপস্থিতিতে ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৪ অনুষ্ঠিত
৩৯৭ বার পঠিত
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডারের উপস্থিতিতে ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৪ অনুষ্ঠিত

১৮৩টি পার্টনার স্কুলের ২৫০ জন স্কুল লিডারের উপস্থিতিতে ব্রিটিশ কাউন্সিলের ‘পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৪ অনুষ্ঠিত
[ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৪] গতকাল (২৯ সেপ্টেম্বর) স্কুল প্রিন্সিপালদের সাথে মত বিনিময়, অভিজ্ঞতা আদান-প্রদান, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও সাফল্য উদযাপন উপলক্ষ্যে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস প্রিন্সিপালস’ মিট ২০২৪। বার্ষিক এ আয়োজনে দেশের বিভিন্ন স্কুলের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে, বৃহৎ পরিসরে ফলপ্রসূ পরীক্ষা ব্যবস্থাপনা এবং স্কুলগুলোকে বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ প্রদান করার মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল এর পার্টনার স্কুলগুলোর সাথে অংশীদারিত্বের সুফলসমূহের ওপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে স্কুলের নেতৃত্বদানকারী ব্যক্তিরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এবং অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ পান। অনুষ্ঠানে ১৮৩টি পার্টনার স্কুল থেকে প্রায় ২৫০ জন স্কুল লিডার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “আড়াই শ জনেরও বেশি স্কুল লিডারকে এ প্ল্যাটফর্মে একত্রিত করতে পেরে আমরা গর্বিত। এ প্ল্যাটফর্ম আমাদের সবাইকে নেটওয়ার্কিং, নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি এবং একে অপরের কাছ থেকে জানার ও শেখার সুযোগ করে দিয়েছে। ধারাবাহিকভাবে সহযোগিতা প্রদানের জন্য আমরা আমাদের পার্টনার স্কুলগুলোকে ধন্যবাদ জানাই। আমাদের বিশ্বাস, এ প্ল্যাটফর্মটি আমাদের অংশীদারিত্বের নিদর্শনস্বরূপ। ‘ইওর ওয়ার্ল্ড কম্পিটিশন’র বিজয়ী এবং যারা ব্রিটিশ কাউন্সিল অ্যাকশন রিসার্চ গ্রান্ট ২০২৩-২৪ লাভ করেছেন, অসামান্য সাফল্য অর্জনের জন্য তাদের অভিনন্দন। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগগুলো বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতকরণে তাদের সামগ্রিক উন্নয়নে ও প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠান চলাকালে ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশিন ২০২৩-২৪’ এবং ‘পার্টনার স্কুল অ্যাকশন রিসার্চ প্রোগ্রাম’র বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ‘ইওর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশন ২০২৩-২৪’ -এর ৭৩ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতা শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং উদ্ভাবন ও উৎকর্ষ অর্জনের সাফল্য উদযাপনের মাধ্যমে একটি বৈশ্বিক পার্টনার স্কুল কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দেয়।।
‘পার্টনার স্কুলস অ্যাকশন রিসার্চ প্রোগ্রাম’ শিক্ষক ও স্কুল লিডারদের পেশাগত উন্নয়ন, নেতৃত্ব, প্রযুক্তি এবং শিক্ষার্থীদের ফলাফলে মানসম্মত মানোন্নয়নে ভূমিকা রাখে। এ প্রোগ্রাম শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলে। এ প্রোগ্রামের প্রত্যেকজন সফল আবেদনকারীর আড়াই হাজার পাউন্ড পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ রয়েছে। গত বছরের রিসার্চ গ্রান্ট বিজয়ী সিডার ইন্টারন্যাশনাল স্কুলের নীতি ত্রিপাঠি ‘দ্য রোড টু রিওয়ার্ড: ব্রিটিশ কাউন্সিল অ্যাকশন রিসার্চ গ্রান্ট ২০২৩-২৪’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।
এ বছর পার্টনার স্কুলগুলোর ১৫ জন গবেষক এ গ্রান্ট জিতেছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে দু’জন: বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ মো. মুরশিদুল ইসলাম এবং সিলেট ইন্টারন্যাশনাল স্কুলের ফাহমিদা শারমিন।
ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রেইম্যান পার্টনার স্কুলগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের অর্জন এবং পরিকল্পনা তুলে করেন। তিনি নতুন বিভিন্ন উদ্যোগ এবং সুফল সম্পর্কেও জানান যা স্কুল, শিক্ষক এবং শিক্ষার্থীদের উপকৃত করবে।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর মধ্যে ছিল ইনোভেশন ফর ওয়েলবিইং ফাউন্ডেশনের (আইডব্লিউএফ) নির্বাহী পরিচালক মনিরা রহমানের ‘মানসিক স্বাস্থ্য ও সুস্থতা’ শীর্ষক একটি সেশন। এছাড়া, দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব স্টেলেনবোশের ডিপার্টমেন্ট অব কারিকুলাম স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক ড. কুডজাই স্যাভিয়াস তারিসায়ি, ‘লিডিং দ্য চার্জ: প্রিন্সিপালস অ্যাজ এআই চ্যাম্পিয়নস অ্যান্ড গার্ডিয়ানস এগেইনস্ট ডিপফেকস’ শীর্ষক একটি অনলাইন সেশন পরিচালনা করেন এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ, ‘এনশিওরিং ইনটিগ্রিটি: এ ডিপ ডাইভ ইনটু ব্রিটিশ কাউন্সিল এক্সাম অপারেশনস’ নিয়ে সেশন পরিচালন করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল এর নেপাল ও বাংলাদেশ রিজিওনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বিন কুদ্দুস; পিয়ারসন এডেক্সেল বাংলাদেশ এর কাস্টমার সার্ভিস অ্যান্ড অপারেশনস অফিসার সামিন ইয়াসির হক; এবং এইচএসবিসি’র প্রতিনিধি, যিনি ব্রিটিশ কাউন্সিলের সাথে এইচএসবিসি’র চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা।



বিষয়: #  #



বিশেষ থেকে আরও

​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ ​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর ​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১