শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » উত্তরার জসীমউদ্দিনে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র ৩৪তম শাখার উদ্বোধন পিৎজা-প্রেমীদের জন্য থাকছে বিশেষ ৪০% ছাড়!
প্রথম পাতা » Draft » উত্তরার জসীমউদ্দিনে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র ৩৪তম শাখার উদ্বোধন পিৎজা-প্রেমীদের জন্য থাকছে বিশেষ ৪০% ছাড়!
৩১৯ বার পঠিত
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উত্তরার জসীমউদ্দিনে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র ৩৪তম শাখার উদ্বোধন পিৎজা-প্রেমীদের জন্য থাকছে বিশেষ ৪০% ছাড়!

উত্তরার জসীমউদ্দিনে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র ৩৪তম শাখার উদ্বোধন পিৎজা-প্রেমীদের জন্য থাকছে বিশেষ ৪০% ছাড়!

[ঢাকা, সেপ্টেম্বর ২৫, ২০২৪] বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পিৎজা চেইন এবং দেশের শীর্ষ পিৎজা ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র পরিসর এখন আরো বিস্তৃত হয়েছে। রাজধানীর উত্তরায় জসীমউদ্দিনে অবস্থিত জি কিউ শেফালি টাওয়ারে আজ এক অনন্য আয়োজনের মাধ্যমে ব্র্যান্ডটির ৩৪তম শাখা উদ্বোধন করা হয়। পিৎজা-প্রেমীদের মাঝে এই নতুন সূচনার আনন্দ ছড়িয়ে দিতে চলতি মাসের শেষ পর্যন্ত নতুন ক্রেতাদের প্রথম অনলাইন অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে ডোমিনোজ পিৎজা’র জসীমউদ্দিন শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাওয়াইন ওং, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার – এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা; নোয়েল সুং, প্রজেক্ট লিড, ইন্টারন্যাশনাল অ্যানালিটিকস অ্যান্ড ইনসাইটস; এবং আলেসান্দ্রো কারা, ইন্টারন্যাশনাল অপারেশন্স সিওই ম্যানেজারসহ ডোমিনোজ পিৎজার আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত কর্মকর্তা ও অতিথিবৃন্দ ফিতা কেটে ও একটি ৩ ফুট x ২ ফুট সাইজের বিশালাকৃতির পিৎজা স্লাইস করে উদ্বোধনী আয়োজনটি স্মরণীয় করে রাখেন। এছাড়াও, সকলের জন্য মুখরোচক খাবার ও শিশুদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়।

ডোমিনোজ পিৎজা – এশিয়া, মিডল ইস্ট এন্ড আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস উইকিং নং, এক বার্তায় জানিয়েছেন, “বিশ্বের বৃহত্তম পিৎজা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের ভক্তদের কাছে সুস্বাদু পিৎজা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এশিয়া অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাজারে ডোমিনোজ পিৎজা খুব দ্রুত বিস্তৃতি লাভ করছে। ক্রেতা ও ভক্তদের ভালোবাসাই আমাদের এই সাফল্যের সূত্র। তাদের সমর্থন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে নতুন শাখা চালু করার এবং বিশ্বমানের সেবা ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করে।”

ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা, গাওয়াইন ওং, এই ব্যবসা সম্প্রসারণে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য যেকোন উৎসব থেকে শুরু করে নিত্যদিনের আড্ডায় পিৎজা, সাইড মেন্যু, রাইস এবং ডেজার্টের বিস্তৃত সমাহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিশ্বমানের গুণগতমান ও সেবার নিশ্চয়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশী জনগণের মুখে হাসি ফোঁটাতে আমরা সারা দেশে আমাদের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছি”।

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আহমেদ শোয়েব ইকবাল বলেন, “দেশের প্রতিটি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ডোমিনোজ পিৎজা’র একটি শাখা চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা, আর জসীমউদ্দিন রোডে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এই যাত্রায় আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। বাহারি স্বাদ, দ্রুত ডেলিভারি, আর সাশ্রয়ী দামে বিশ্বমানের পিৎজার অভিজ্ঞতা নিশ্চিত করে ভক্তদের মন জয় করে নিয়েছে ডোমিনোজ পিৎজা। আমাদের প্রত্যাশা, এখন আরো বেশি ক্রেতারা ডোমিনোজ পিৎজা’র সুস্বাদু খাবারের সাথে নিজেদের প্রিয় মুহূর্তগুলো স্মরণীয় করে রাখবেন।”

বর্তমানে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার ও নারায়ণগঞ্জ – এ পাঁচটি বড় শহরে ডোমিনোজ পিৎজা’র শাখা রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সিলেট শহরেও যাত্রা আরম্ভ করতে যাচ্ছে ডোমিনোজ পিৎজা। ডোমিনোজ পিৎজা বাংলাদেশ বর্তমানে সরাসরিভাবে ৬০০ জন মানুষের কর্মসংস্থান করছে।

মুখরোচক ভিন্ন ভিন্ন স্বাদের পিৎজার পাশাপাশি ওরিগ্যানো রাইস, সসি এন্ড মেসি পিৎজা, বিভিন্ন ধরণের গার্লিক ব্রেড-সহ বেশ কিছু সিগনেচার ডিশও পাওয়া যায় ডোমিনোজ পিৎজায়, যার মধ্যে রয়েছে ভক্তদের সেরা পছন্দের চকো লাভা ডিলাইট।

বিশ্বের বৃহত্তম পিৎজা কোম্পানি ডোমিনোজ পিৎজা প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। ৯০টিরও বেশি দেশের বাজারে ২০ হাজার ৯শ’টি স্টোর পরিচালনাকারী ব্র্যান্ডটি বিশ্বের শীর্ষ পাবলিক রেস্টুরেন্টগুলোর তালিকায় অন্যতম। গত ১৬ জুন শেষ হওয়া গত অর্থবছরে মোট ১৮.৭ বিলিয়ন ডলারের গ্লোবাল রিটেইল সেল নিশ্চিত করে ডোমিনোজ পিৎজা ।

ঘরে বসেই চিজে ভরপুর মুখরোচক পিৎজা’র স্বাদ নিতে স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন ‘ডোমিনোজ পিৎজা বাংলাদেশ’ অ্যাপ। এছাড়াও m.dominos.com.bd ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারেন, অথবা কল করুন ১৬৬৫৬ -এই নম্বরে।



বিষয়: #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী