শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » আত্মহত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা
প্রথম পাতা » বিশেষ » আত্মহত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা
৪৪৪ বার পঠিত
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্মহত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা

বজ্রকণ্ঠ অনলাইন:
সালমান শাহ ও তার স্ত্রী সামিরা - আত্মহত্যা নিয়ে সালমান শাহর জন্মদিনে মুখ খুললেন স্ত্রী সামিরা
সালমান শাহ, যিনি কিনা বাংলা সিনেমার ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। মাত্র চার বছরের ক্যারিয়ারে দর্শকদের ২৭টি সিনেমা উপহার দিয়েছেন। প্রায় সবগুলো সিনেমাই ছিল সুপারহিট।

১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম সালমান শাহর। বেঁচে থাকলে আজ (১৯ সেপ্টেম্বর) ৫৪ বছরে পা রাখতেন তিনি। কিন্তু সেটি হয়নি। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া এ নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। তবে অল্প ক’দিনের ক্যারিয়ারেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। যে কারণে মৃত্যুর এত বছর পরও তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে সাধারণ সিনেমাপ্রেমী দর্শকরা।

ফ্যাশন-স্টাইলিশ এ নায়ক আর নেই―এ কথা এখনো বিশ্বাস করতে পারেন না তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। তার মৃত্যু নিয়ে বিভিন্ন সময় নানান প্রশ্ন উঠেছে। বিশেষ করে অভিনেতার মা নীলা চৌধুরীর দাবি, সালমান শাহ আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিছুদিন আগেই লন্ডন থেকে এক সাক্ষাৎকারে এমনটাই জানান সালমান শাহর মা।

সালমান শাহর মৃত্যু নিয়ে ধোঁয়াশার মধ্যে তার মায়ের এমন দাবিতে বারবার আঙুল উঠে অভিনেতার স্ত্রী সামিরার দিকে। কেননা তার মা এ ব্যাপারে আইনের আশ্রয় নিয়েছেন। যেখানে এক নম্বর আসামি করা হয়েছে সালমানের স্ত্রী সামিরাকে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সালমান শাহ হত্যায় তার স্ত্রীকে দোষারোপ করা হয়ে আসলেও কখনো এ নিয়ে কখনো কথা বলেননি সামিরা।

অভিনেতার স্ত্রী বারবার নিজেকে আড়ালে রাখতে চেয়েছেন। তবে যা বলার তা আদালতে বলেছেন। কখনো সংবাদমাধ্যমে কথা বলতে দেখা যায়নি তাকে। তবে এবার গণমাধ্যম-এ সালমান শাহ হত্যা নিয়ে সরাসরি খোলামেলা কথা বললেন সামিরা।

অভিনেতার জন্মদিনের আয়োজনের ব্যাপারে তিনি বলেন, ইমন (সালমান শাহর ডাক নাম) আসলে সবসময় নিজের জন্য নয়, অন্যের কথা ভাবতেন। এটা অনেক বড় একটি গুণ ছিল ওর। সে কখনো সেভাবে নিজের জন্মদিন উদযাপন করত না। তবে আমার জন্মদিনে সবসময়ই বিশেষ কিছু করার চেষ্টা করত।

তিনি বলেন, একবার ১১ তলা বিল্ডিং থেকে আমার চোখ বেঁধে নিচে নামায়। পরে চোখ খুলে দেখি উপহারের প্যাকেটে মোড়ানো একটি গাড়ি। আমি ওইদিন অবাক হয়েছিলাম ওর এমন উপহার দেখে। যে লাল গাড়িটি সবাই দেখেছেন, সেটি আসলেই আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল ইমন। এমন অসংখ্য সারপ্রাইজ দিয়েছে সে।

দাম্পত্যজীবন সম্পর্কে সালমান শাহর স্ত্রী সামিরা বলেন, কেন না। আমরা দু’জন দু’জনে ভীষণ ভালোবাসতাম। অনেক হ্যাপি ছিলাম। কখনো দু’জনের মধ্যে মনোমালিন্য হলে তা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতো ইমন।

অভিনেতার স্ত্রী বলেন, বিয়ের আগে সালমানের মা (নীলা চৌধুরী) আমাকে অনেক পছন্দ করতেন। কিন্তু বিয়ের পর যখন তিনি জানতে পারলেন এই বিয়েতে আমার পরিবারের মত ছিল না, তখন থেকেই আমাকে অপছন্দ করতে লাগলেন তিনি। তাকে সবসময়ই আমি মা হিসেবে দেখতাম, শাশুড়ি হিসেবে নয়। এরপরও তার সঙ্গে আমার কেন এমন দূরত্ব হয়েছে, সেটি জানা নেই আমার।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ইস্কাটনের সেই বাসায় কী হয়েছিল, যে কারণে সেদিন আত্মহত্যা করতে হলো সালমান শাহর―এ ব্যাপারে নায়কের স্ত্রী সামিরা বলেন, আত্মহত্যা করার মতো সেদিন কিছুই হয়নি। ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে অভিমান করে সে রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ওই সময় অন্য একটি রুমে ছিলাম আমি। আর এই সময়ের মধ্যেই সবকিছু ঘটে যায়। পরে আমি চিৎকার করলে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পাওয়ার পর ইমনের মা-ও ছুটে আসে। তারপর রুম থেকে ইমনের ঝুলন্ত মরদেহ বের করা হয়।

সামিরা বলেন, ওর সঙ্গে এমন কথা কাটাকাটি এর আগেও হয়েছে। আমার ওপর অনেক অভিমান করেছিল সে। আরেকটি বিষয়, সে কিন্তু এর আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু চতুর্থবার তাকে ফেরানো সম্ভব হয়নি। যদি মেট্রোপলিটন হসপিটালে খোঁজ নেন, তাহলে রেকর্ড ফাইল ঘাঁটলে সেটি জানতে পারবেন।

সালমান শাহর আগে তিনবার আত্মহত্যা করতে চাওয়ার ব্যাপারে তার স্ত্রী সামিরা বলেন, কেন তা সঠিক জানা নেই আমার। ওই তিনবারই ছিল আমাদের বিয়ের আগের ঘটনা। দুইবার মেট্রোপলিটন হসপিটালে এবং একবার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে নেয়া হয়েছিল। চাইলে হাসপাতালের রেকর্ড ফাইল চেক করতে পারেন। আসলে মানসিকভাবে আত্মহত্যার প্রবণতা বেশি কাজ করতো ইমনের মধ্যে।

তিনি বলেন, যেদিন আত্মহত্যা করে ইমন, ওকে ওর পরিবারের মানুষজন দ্রুত হাসপাতালে নেয়। চিকিৎসক মৃত ঘোষণা করলে ওর মরদেহ বিমানবন্দরে নেয়া হয়, সেখান থেকে নেয়া হয় সিলেটে। আমাকে শেষ বারের মতোও ওর মুখটা দেখতে দেয়া হয়নি।

এ ব্যাপারে সামিরা আরও বলেন, আত্মহত্যার দিন ইস্কাটনের বাসায় ওর মা আমাকে অনেক আজেবাজে কথা বলে বের করে দেয় বাসা থেকে। সেখানে ইমনের ছোট ভাই ও মামাও ছিল। তারাই ইমনকে হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে বা সিলেট যেতে চাইলে আমাকে আসতে দেননি তারা।

এদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দাবি করেছেন, আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল সামিরার। এ কারণেই নাকি তার ছেলেকে (সালমান শাহ) হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সামিরা বলেন, এটি একদমই মিথ্যা ও ভিত্তিহীন কথা। তিনি রটিয়েছেন এসব। উনি এমন কথাও রটিয়েছেন, একটি অনুষ্ঠানে আমার গায়ে হাত রাখে আজিজ মোহাম্মদ ভাই। সেই অনুষ্ঠানে ইমনের সঙ্গে দ্বন্দ্ব হয় তার। এটিও আসলে মিথ্যা।

সালমান শাহর স্ত্রী সামিরা বলেন, আসলে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আজিজ মোহাম্মদ ভাই ও আমাকে জড়িয়ে যেসব কথা ছড়ানো হয়েছে, তা সবই মিথ্যা। আমি তো আজিজ মোহাম্মদ ভাইকে চিনতামই না ভালো করে। ইমনের মা চিনতেন। আরও অনেককেই চিনতেন তিনি।

সবশেষ সামিরা বলেন, ইমনের বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তিনি যখন রমনা থানায় মামলাটি দায়ের করেন, তখন কিন্তু এটি ইউডি মামলা (অপমৃত্যু) হিসেবে ফাইল করা হয়। কিন্তু পরবর্তীতে ইমনের (সালমান শাহ) মৃত্যুকে হত্যা বলা শুরু করেন তার মা। এমনকি সবশেষ মামলাও করেন তিনি।

সূত্র: চ্যানেল 24



বিষয়: #



বিশেষ থেকে আরও

ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল
স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি। সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।

আর্কাইভ

---
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু