শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা
পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা
বজ্রকণ্ঠ অনলাইন:

ধানমন্ডিতে পর্বতারোহী শায়লা বিথীর ওপর অতর্কিত হামলা হয়েছে। ওই সময় তিনি ফুটওভারব্রিজ পার হচ্ছিলেন।
শনিবার দুপুরে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিথী মোহাম্মদপুর থানায় যান। তবে ঘটনাস্থল শেরেবাংলা নগর থানার আওতায় পড়ায় তাকে সেখানে পাঠানো হয়। অভিযোগ শুনে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন।
বিথীর সঙ্গে থানায় যাওয়া শান্ত শান বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছি। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে দেখতে পুলিশ আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন।’ তিনি জানান, মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
ঘটনার বর্ণনা দিয়ে শান্ত বলেন, ওভারব্রজি থেকে নামার সময় আচমকা বিথীর চুলির মুঠি টেনে ধরে। হামলাকারীরা তাকে টেনে উপরের দিকে তুলতে চেয়েছিল, কিন্তু বিথী বসে পড়েন। জোর-জবরদস্তির একপর্যায়ে বিথী চিৎকার করতে থাকে। ফুটওভারব্রিজের নিচেই কয়েকজন রাস্তায় কাজ করছিলেন। একপর্যায়ে হামলাকারীরা বিথীকে ছেড়ে দিয়ে উপরের দিকে উঠে দৌড়ে পালিয়ে যায়। বিথী উঠে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে কাউকে দেখেননি।
শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, ফুটওভার ব্রিজ থেকে নামার সময় কে বা কারা তার চুলের মুঠি টেনে ধরেছে। তবে তিনি হামলাকারীদের দেখেননি। তিনি সিঁড়িতে পরে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে একটা টিম পাঠিয়েছি। এ বিষয়ে যথাযথ আইননুগ ব্যবস্থা নেয়া হবে।
ফেইসবুক পোস্টে বিথীর স্বামী তৈমুর ফারুক তুষার বলেন, পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভারব্রিজ পার হচ্ছিল। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। হামলায় তার ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। কারা কী উদ্দেশ্যে এ হামলা করেছে তা পুলিশকে বের করতে হবে। দুপুর ২টার পরে দিনের আলোতে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা না। শায়লা বিথী অভিযোগ জানাতে মোহাম্মদপুর থানায় গেছে।
হামলার এ ঘটনায় নারী অধিকারকর্মী খুশি কবীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যারা দায়িত্ব নিয়েছে, এক মাস হয়ে গেছে। এখনও যদি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলে নেওয়া না যায়, সেটা শঙ্কার। এভাবে তো চলতে পারে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিতে একদিনও সময় দেওয়া যায় না। কারণ এটা মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত।’
শায়লা বিথী সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পর্বতচূড়া জয় করেন। তিনি ২০১৬ সালে ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টিনিয়ারিং থেকে পর্বতারোহণের মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১৮ সালের মে মাসে তিব্বতের লাকপারি (৭ হাজার ৪৫ মিটার) পর্বতচূড়া জয় করেন। ২০১৯ সালের মে মাসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের দুর্গশ তাশি লাপচা (৫ হাজার ৭৫৫ মিটার) গিরিপথ পার হন।
বিষয়: #পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 