শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশে ফিরেছেন কোকোর স্ত্রী
দেশে ফিরেছেন কোকোর স্ত্রী
বজ্রকণ্ঠ নিউজঃ

লন্ডন থেকে দেশে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, শর্মিলা রহমান সিঁথি এখন ম্যাডামের বাসভবন ফিরোজায় আছেন।
সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান।
এদিকে শর্মিলা রহমানের ঢাকা আসাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে। যদিও বিএনপির ও চিকিৎসকদের পক্ষে থেকে বলা হচ্ছে- ফ্লাইট করার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা সৃষ্টি হলে তাকে বিদেশে নেওয়া হবে।
বিএনপির একটি সূত্র বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসা জন্য যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য নেওয়া হতে পারে। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের ৩ জন চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার অস্ত্রোপচার করে গেছেন।
এদিকে ছেলের বউ এবং আত্মীয় স্বজনদের কাছে মানসিকভাবে ফুরফুরে মেজাজে আছেন খালেদা জিয়া। নামাজ-কালাম ও পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে দিন কাটছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও মানসিকভাবে ভালো আছেন। বাসায় পরিবারের সদস্যদের কাছে পাওয়ার কারণে তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন।
বিষয়: #কোকো #দেশে #ফিরেছেন #স্ত্রী




ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
গনমিছিল সমাবেশে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
