মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতা ফখর উদ্দিনের বিরুদ্ধে মামলা
ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতা ফখর উদ্দিনের বিরুদ্ধে মামলা
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তে মামলা দায়ের করা হয়েছে।
বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে ভালুকা থানায় এ মামলা দায়ের করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সকলকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অপকর্মের সঙ্গে জড়িত, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে এখন শুধুমাত্র সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থাই নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রিন্স আরও বলেন, নেতাকর্মীদের ১৫ বছরের আত্মত্যাগ এবং কমিটমেন্ট কতিপয় ব্যক্তির অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে না। তারেক রহমানসহ দলের হাইকমান্ড এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভালুকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের প্যাড থেকে এল.জি বাটারফ্লাই ম্যানুফেকচারিং কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে ভালুকা এন্টারপ্রাইজের নামে ওয়েস্টিজ জুট ও পরিবহনের মাধ্যমে শ্রমিক আনা নেওয়াসহ চাহিদা মোতাবেক যাবতীয় কাজের ওয়ার্ক অর্ডার প্রদানের জন্য বলা হয়। ভালুকা এন্টারপ্রাইজের অনুকূলে ব্যবসা পরিচালনার জন্য সেই চিঠিতে গত ২৭ আগস্ট সুপারিশ করে স্বাক্ষর করেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, পরিবহণ এবং ওয়েস্ট ডিজপোজাল ‘ভালুকা এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানকে না দেয়ায় এল.জি বাটারফ্লাই’র ফ্যাক্টরিতে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। হামলার মুখে পাঁচদিন ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়। এমন কর্মকাণ্ডের জন্য ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
বিষয়: #মামলা




গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন
ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর
নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি সহায়ক দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি
রাষ্ট্র কতটা নিষ্ঠুর হলে এমন অন্যায় সম্ভব হয়?
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন
ব্যর্থতা ঢাকতেই ‘হ্যাঁ’ ভোটে জিততে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার
কালচারাল প্রোটেকশন ফান্ডের দশ বছর পূর্তি উপলক্ষে দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল
