শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক
২৮০ বার পঠিত
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ নিউজ ::
ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক
[ঢাকা, আগস্ট ২৫, ২০২৪] সাম্প্রতিক বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জনপদ। ক্ষতিগ্রস্থ হয়েছেন লাখো মানুষ। জরুরী পরিস্থিতি মোকাবেলায় দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক বাংলাদেশ সেনাবাহিনীর সাথে গত শনিবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর ধারাবাহিকতায়, বন্যাদূর্গত অঞ্চলে দ্রুত ত্রাণসামগ্রী দেয়ার কাজে সেনাবাহিনীকে ত্রাণ সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।
বসতবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে বন্যাকবলিত অঞ্চলগুলোতে অসংখ্য মানুষ সুপেয় পানি, খাবার, ও যোগাযোগ সুবিধার অভাবে চরম দূর্ভোগে পড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় অধিকতর ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে নিরাপদ পানি ও খাবার সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্গমতর অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছে দিতে সেনাবাহিনীর হেলিকপ্টারও ব্যবহৃত হচ্ছে।
দূর্যোগকালে মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ইতোমধ্যেই বাংলালিংকের নিবেদিত কর্মীরা ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি, প্রতিষ্ঠানের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অবস্থান থেকে বন্যাকবলিত জনপদের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে বাংলালিংক। বন্যাপরবর্তী পূনর্বাসন কার্যক্রমেও সহযোগিতার পূর্ণ আশ্বাস ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, “ভয়াবহ বন্যায় দেশের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে, ক্ষতির শিকার হয়েছেন অসংখ্য মানুষ। আমরা তাঁদের পাশে আছি। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। এই লক্ষ্যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আশা করছি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা দূর্গমতম এলাকাগুলোতেও দ্রুত জীবনরক্ষাকারী ত্রাণসামগ্রী পৌঁছে দিতে পারব। বন্যার পানি নেমে যাওয়ার পরও পূনর্বাসনের নানা চ্যালেঞ্জ রয়ে যায়, সেগুলো মোকাবেলায় আমরা যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। যেকোনো বিপর্যয়ে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর রয়েছে বাংলালিংক”।

বাংলালিংক সম্পর্কে:
বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।



বিষয়: #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ

আর্কাইভ

---
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক