শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » প্রযোজনায় শুভশ্রী!
প্রযোজনায় শুভশ্রী!
নতুনভাবে পথ চলা শুরু করতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার নিজের প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন তিনি। যদিও ইতোমধ্যেই তার প্রযোজক হিসেবে ডেবিউ হয়ে গিয়েছে। অভিনেত্রীর এই প্রযোজনা সংস্থার নাম হবে ‘সিকাবা হাউজ’।
আবার প্রলয় সিরিজের হাত ধরে তিনি প্রযোজনায় পা রাখেন। কিন্তু সেটা রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা হিসেবেই। তাই এবার নতুন কিছু করার পরিকল্পনা এ অভিনেত্রীর।
‘বৌদি ক্যান্টিন’, ‘ইন্দুবালা’, ‘পরিণীতা’ সহ একাধিক ছবি বা সিরিজে নিজেকে বারবার প্রমাণ করেছেন শুভশ্রী। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা দক্ষ।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘আমার শাশুড়ি মা এবং রাজ দুজনেই বরাবর চেয়েছেন যাতে আমি অভিনয়ের পাশাপাশি নিজে একটা কিছু করি। নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলি। আর সেটা অবশ্যই কোনও অন্য প্রযোজনা সংস্থার অধীনে নয়। ওরা উৎসাহ দিয়েছেন বলেই আমি এই পথে এগিয়েছি।’
তিনি জানান, এই প্রযোজনা সংস্থায় মূলত নতুনদের সুযোগ দিতে চান। অন্য ধারার কাজ করতেই তিনি বেশি আগ্রহী বলেও ব্যাখ্যা করেন।
উল্লেখ্য, গত বছর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছিলেন শুভশ্রী। ওই সিরিজে তার অভিনয় ভক্তদের মাঝে প্রশংসিত হয়।
বিষয়: #শুভশ্রী










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 