শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউপির চরকান্দিপাড়া গ্রামে দুর্বৃত্তরা আনিস শেখ (৩৬) নামের এক যুবককে কুপিয়ে ও দুপায়ের রগ কেটে হত্যা করেছে। নিহত আনিস শেখ চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেন ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ওসিকার শেখ নামে একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৩১ মে) রাত ৮টার দিকে আনিস শেখ বাড়ি থেকে ঘুরতে ইটভাটা এলাকায় যায়। এরপর তাকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে দুপায়ের রগ কেটে দেয়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আনিস শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে ওসিকার শেখ নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
বিষয়: #নড়াইল




মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
