সোমবার ● ৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » এত মৃত্যু আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশ বইবে কেমন করে?
এত মৃত্যু আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশ বইবে কেমন করে?
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এবার মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান।
ওই পোস্টে জয়া লিখেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে? যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস, অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখব? কী বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলব আমরা? কেমন করে?’
এরপর শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেত্রী আরও লিখেছেন , ‘প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম! হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা-ক্রোধ ধুয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’
বিষয়: #মুক্তিযোদ্ধা










প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ 