বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
কোটা আন্দোলনে সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ হওয়া ট্রেন টানা ১৪ দিন পর আবারও স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।
ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। এখন স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করছে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
বিষয়: #প্রধানমন্ত্রী










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 