বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সহিংসতায় প্রযুক্তি ও বেসরকারি খাতে ১৮ হাজার কোটি টাকার ক্ষতি: পলক
সহিংসতায় প্রযুক্তি ও বেসরকারি খাতে ১৮ হাজার কোটি টাকার ক্ষতি: পলক

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রবিবার বিকেল থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। এর পর গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন। তবে এখনো অনেক গ্রাহক সেই বোনাস ইন্টারনেট পাননি বলে অভিযোগ উঠেছে। অবশ্যই সকল অপারেটরকে এটা মানতে হবে। যদি কেউ না মানে এবং আমরা যদি এ ধরনের অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #প্রধানমন্ত্রী










হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ 