মঙ্গলবার ● ৩০ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন
১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ এবং বর্তমান পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
৩০ জুলাই, মঙ্গলবার দুপুরে রেল মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম বলেন, আগামী ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলবে। এক্ষেত্রে কারফিউ শিথিল থাকাকালীন ট্রেনগুলো চলাচল করবে। স্বল্প পরিসরে শুধু কমিউটার ও লোকাল ট্রেন চলবে। তব আন্তঃনগর ট্রেন চলাচলে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি।
রেল মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ইফতেখার আলম রাজন বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।
তিনি আরও বলেন, আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারফিউয়ের কারণে আন্তনগর সময়মতো চলাচল করতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক হলে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
এর আগে টানা সাত দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। তবে যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে তা আবারও বাতিল করা হয়। এ দিন ট্রেন চলাচলের খবরে স্টেশনে আসা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
বিষয়: #প্রধানমন্ত্রী










গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড 