শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » একদিন সবাই নত হবে
প্রথম পাতা » Draft » একদিন সবাই নত হবে
৪১০ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একদিন সবাই নত হবে

::পরিতোষ ঘোষ ::
একদিন সবাই নত হবে
একদিন সবাইকে নত হতে হয়
পরম সত্যের কাছে
একদিন সবকিছু উলট পালট হয়ে যায়
মিথ্যার প্রাসাদ ভেঙে পড়ে রাজপথে
একদিন রক্তচক্ষু শান্ত নীল হয়ে যায়
স্বচ্ছ ঝর্ণার জলে অহংকার ধুয়ে ঘরে ফিরতে হয়
নগ্ন পায়ে।
রাতের নক্ষত্র এবং বর্ষার দীর্ঘ ছায়ায়
যেখানে নীরবতা রাজত্ব করে অহর্নিশ
সেখানেও ভোর থেকে সন্ধ্যা অবধি অপেক্ষা করে
একটি কালজয়ী কঠিন সত্য
নীহারিকার মতো বিচ্ছুরিত হয় নির্বাক আলো।
কোন মুকুট বা সিংহাসন বিক্রি হতে পারে না
দামী মুদ্রা বা অনুগ্রহে
মুখোশ দিয়ে চিরদিন ঢেকে রাখা যায় না
মুখের বলিরেখা কিংবা বিষাক্ত দাগ
সময়ই রক্ষা করে ইতিহাসের সিন্দুক
একদিন সেই সিন্দুক ভেঙে বেরিয়ে পড়ে
সত্যের কালো সাপ।
যৌবনের তুমুল তেজ ক্ষণস্থায়ী সূর্যকে তাড়া করে
অবাধ স্বপ্নের ঘোরে অবলীলায় প্রহেলিকায়
মিথ্যাকে সত্য মনে হয় রঙিন কাঁচের ফাঁকে
প্রবল যুক্তিতে প্রতিষ্ঠিত হয় প্রতিদিনের ভন্ডামি।
একদিন সিংহাসন সরে যায়
খসে পড়ে মাথার মুকুট
ভেসে যায় মহত্ত্বের দম্ভ
স্রোতের শয্যায় উপকূল থেকে উপকূলে
মৃদু বিশুদ্ধ বাতাস ফিসফিস করে বলে
একদিন সবাই নত হবে পরম সত্যের কাছে।



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকাসহস ৬ সিটিতে প্রশাসক নিয়োগ
ইসিতে একযোগে ১১২ কর্মকর্তা বদলি
১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল
সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
রাষ্ট্রপতি অপসারণে অন্তর্বর্তী সরকারের ‘কুচক্র’
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
দর্শনায় পুর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম
মালয়েশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প