শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে হবে?
প্রথম পাতা » Draft » দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে হবে?
৪৯২ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে হবে?

দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে হবে?

একই দিনে বিশ্বের দুই প্রান্তে শিরোপা ছিনিয়ে নিল ফুটবল দুনিয়ায় দুই মহাশক্তি। সময়ের হিসেবে সাত ঘণ্টার ব্যবধানে শেষ হলো দুটি মহাদেশীয় টুর্নামেন্ট। বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরো জিতেছে স্পেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা শিরোপা জিতেছে আর্জেন্টিনা। কিন্তু এতেই শেষ হয়নি শ্রেষ্ঠত্বের লড়াই। বরং এবারে লড়াইটা হতে চলেছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যে।

কোপা চ্যাম্পিয়ন এবং ইউরো কাপজয়ী দলের মধ্যে যে চূড়ান্ত ফাইনাল ম্যাচটি হয়, তার নাম ফিনালিসিমা। ইতালিয়ান ভাষায় ‘ফিনালিসিমা’ শব্দটির অর্থ মহা ফাইনাল। এবার তার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। যদিও এবারে ফিনালিসিমা কবে এবং কোথায় হতে চলেছে সে ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শেষবার অর্থাৎ ২০২২ সালে এই ম্যাচটি খেলা হয়েছিল ১ জুন তারিখে। ধারণা করা হচ্ছে, এবারের ম্যাচটি আয়োজিত হতে পারে ২০২৫ সালের জুন অথবা জুলাই মাসে। গত ফিনালিসিমা হয়েছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। মনে করা হচ্ছে, এবারেও ভেন্যু অপরিবর্তিত থাকতে পারে। যদিও এই বিষয়ে যৌথভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উয়োফা এবং কনমেবল।

গত ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আগে ইউরো কাপ জেতা ইতালিকে ৩-০ গোলে হারিয়ে এই শিরোপাটি জিতে নিয়েছিল মেসির আর্জেন্টিনা। এবারে আরও একবার তাঁরা ফিনালিসিমার আসরে। যদিও এবারে আর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইতালি নয়, বরং সামনে থাকবে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। তবু কোপার মত এই শিরোপাও রেখে দিতে যে মেসিরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন, সে কথা বলার অপেক্ষা রাখে না।

সোমবার উরুগুয়েকে টপকে সবথেকে বেশি (১৬টি) কোপা জয়ের রেকর্ড গড়েছেন মেসিরা। ফিনালিসিমাতেও এগিয়ে নীল-সাদা ব্রিগেড। ১৯৯৩ এবং ২০২২ এর পর এবারে তাদের সামনে হ্যাটট্রিকের সুযোগ। ১৯৮৫ সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়নদের মধ্যে প্রথমবার এই মহা ফাইনালটি খেলা হয়েছিল।

এরপর ১৯৯৩ সালে। কিন্তু তারপর হঠাৎ বন্ধ হয়ে যায় প্রতিযোগিতাটি। ২০২২ সালে উয়োফা এবং কনমেবলের যৌথ প্রয়াসে ফের নতুন করে চালু হয়েছে প্রতিযোগিতাটি।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান