শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ‘বেভারলি হিলস’ অভিনেত্রী শ্যানেন ডোহার্টি আর নেই
প্রথম পাতা » বিনোদন » ‘বেভারলি হিলস’ অভিনেত্রী শ্যানেন ডোহার্টি আর নেই
৩৮৪ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বেভারলি হিলস’ অভিনেত্রী শ্যানেন ডোহার্টি আর নেই

বজ্রকণ্ঠ নিউজ
‘বেভারলি হিলস’ অভিনেত্রী শ্যানেন ডোহার্টি আর নেই

মরণব্যাধি ক্যানসারের কাছে হার মানলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন ‘বেভারলি হিলস’ অভিনেত্রী। শনিবার (১৩ জুলাই) শনিবার মারা গেছেন শ্যানেন ডোহার্টি।

অভিনেত্রীর মুখপাত্র লেসলি স্লোন এক বিবৃতিতে তার মৃত্যু সংবাদটি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু বছর ক্যানসারের সাথে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি।

ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি ২০১৫ সালে সামনে আনেন শ্যানেন। জানিয়েছিলেন স্তন ক্যানসারে ভুগছেন তিনি। এরপর ২০২৩ সালে জানিয়েছিলেন তার শরীরে এই রোগ আরও ছড়িয়ে গেছে। শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হেরে গেলেন।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ‘বেভারলি হিলস ৯০২০১০’-এ হাই স্কুল ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’-এর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে ১৯৯৪ সালে ‘বেভারলি হিলস’-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালে ধারাবাহিকের সহ অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়ান তিনি। পরে সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজেও কাজ করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ডোহার্টি। নব্বই দশকে ‘অলমোস্ট ডে’ এবং ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন তিনি।



বিষয়: #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী