সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » আত্রাইয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ রিংজাল জব্দ
আত্রাইয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ রিংজাল জব্দ
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর আত্রাইয়ে নদী ও বিল থেকে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। রোববার সন্ধা ৬টা নাগাদ এসব জাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়।
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান,আত্রাইয়ের নবাবের তাম্বু এলাকায় পুরাতন নদী ও নদী সংলগ্ন বিলে নিষিদ্ধ রিংজাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদী ও বিল থেকে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের দুই হাজার মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী রিংজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। এসময় থানাপুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার মুকুল হোসেনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তিনি জানান দেশীয় প্রজাতি মাছের সুরক্ষায় এঅভিযান চলমান থাকবে।
বিষয়: #আত্রাই










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 