সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » মোরেলগঞ্জে বসতঘর পুরে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
মোরেলগঞ্জে বসতঘর পুরে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:
![]()
খুলনা বিভাগের সর্ববৃহৎ বাগেরহাটের মোরেলগঞ্জ অগ্নিকান্ডে বসতঘরে পুড়ে ছাই। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামে। জানাগেছে, মৃত ইউনুছ হাওলাদারের ছেলে হাসান হাওলাদারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত । আগুন নিয়ন্ত্রনের জন্য আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য চেষ্টা করা হলেও ততক্ষনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায় ।
অনার্স পড়–য়া হাসান হাওলাদারের পিতা ইউনুছ হাওলাদার মারা যাওয়ার পর খুলনায় টিউশনী করে পরিবারের খরচ চালাত। বৃদ্ধ মাতা সেলিনা বেগম একাই বাড়িতে ছিলেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর হোসেন আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। ততক্ষনে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে, আগুনের সূত্রপাত রান্না ঘর থেকে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
বিষয়: #ক্ষতি #টাকা #পুরে ছাই #বসতঘর #মোরেলগঞ্জ #লক্ষাধিক










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 