সোমবার ● ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক রুকুকে অব্যাহতি ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব
রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক রুকুকে অব্যাহতি ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক পদ থেকে রুকুনুজ্জামান খান রুকুকে আব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে কমিটির যুগ্ন আহ্বায়ক মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
সোমবার বিকেলে প্রাপ্ত নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে,সাংগঠনিক নিয়ম ভঙ্গ করা এবং জেলা বিএনপি’র নির্দেশনা অমান্য করায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক রাণীনগর থানা বিএনপি’র আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকুকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ওই পদে থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সাথে থানা বিএনপির আহ্বায়ক কমিটির জৈষ্ঠ সদস্য আল ফারুক জেমস,এচাহক আলী ও মকলেছুর রহমান বাবুর সাথে পরামর্শক্রমে থানার খট্রেশ্বর ,বড়গাছা,একডালা ও কাশিমপুর ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলোচনা করে আগামী ১৫জুলাইয়ের মধ্যে উল্লেখিত ইউনিয়ন কমিটির কাজ শেষ করে তার ছায়ালিপি জেলা বিএনপির দপ্তরে জমা দিতে বলা হয়েছে। এর আগে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপানকে (গত ২৮জুন) পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
এব্যাপারে সদ্য অব্যাহতি পাওয়া আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু এবং নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে রুকুনুজ্জামান খান রুকুকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি এবং মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক কমিটির জৈষ্ঠ সদস্য আল ফারুক জেমস।
বিষয়: #অব্যাহতি #আহ্বায়ক #থানা #বিএনপ #ভারপ্রাপ্ত #মোসারব #রাণীনগর #রুকু










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 