শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়ের পর বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়ের পর বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক
৩৫৩ বার পঠিত
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়ের পর বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক

বজ্রকণ্ঠ নিউজঃ
জয়ের পর বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে জয়ের পর বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে চতুর্থবারের মতো এমপি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

জয়ের পর টিউলিপ সিদ্দিক বলেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের দোয়ায় চতুর্থবারের মতো আমি নির্বাচিত হলাম।বাংলাদেশি কমিউনিটি সব সময় আমাকে সমর্থন করে। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে, তারা এবারও আমাকে সমর্থন দিয়েছেন।

এবারের নির্বাচনে লেবার পার্টির হয়ে লড়াই করা আরও তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগমও যেন জয় পায়; সেই আশাও ব্যক্ত করেন টিউলিপ।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন টিউলিপ। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২টি ভোট।

এদিকে, টিউলিপ সিদ্দিকের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শেখ রেহানা বলেন, আমার মেয়ে আবার এমপি নির্বাচিত হলো। মানুষের সেবায় সে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবে। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই সে এলাকায় কাজ করে। সবার কাছে দোয়া চাই, সে যেন তার কাজ নিষ্ঠার সঙ্গে করতে পারে। শুধু নির্বাচিত এলাকায় নয়, যেখানেই প্রয়োজন এবং সব অসহায় মানুষের পাশে সে (টিউলিপ) থাকবে বলেও আশা প্রকাশ করেন শেখ রেহানা। এসময়, টিউলিপ সিদ্দিক যেন সব সময় সৎভাবে থাকতে পারেন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন; সেজন্য সবার দোয়া চান তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে লেবার পার্টি। সব আসনের ফল না আসলেও, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের বাধা পেরিয়ে গেছে দলটি। এর মধ্য দিয়ে পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।” গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ   পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ! আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত  করতে সহায়তা করবে কোস্টগার্ড সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২