বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » Draft » রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু
রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রীর মৃত্যু
রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় একজন আহত হয়েছেন।
২৯ মে, বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বিষয়টি জানিয়েছেন।
নিহতরা হলেন-অটোরিকশার যাত্রী বিষ্ণু (৬৫) ও মো. সাদ (১৪)।
বিষ্ণুর বাড়ি পবা উপজেলার নবগঙ্গা এলাকায়। আর সাদের বাড়ি একই উপজেলার বালিয়া। দুর্ঘটনায় বালিয়া এলাকার মো. সাজু (৪০) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন রাজশাহী শিরোইল স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে হঠাৎ করে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেল লাইনের ওপর উঠে যায়। কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর বাকি আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকেও মৃত ঘোষণা করেন।
ওসি গোপাল কুমার বলেন, দুর্ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়: #রাজশাহী










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 