বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » Default Category » সাতক্ষীরা সদর উপজেলায় মশিউর রহমান বাবু নির্বাচিত
সাতক্ষীরা সদর উপজেলায় মশিউর রহমান বাবু নির্বাচিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাচিত চেয়্যারম্যানদের ফলাফল ঘোষণা করেছে রিটানিং অফিসার।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে ১৪০ কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।
পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মোরশেদ ১৬ হাজার ৭৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ ৩ হাজার ১৭২ ভোট।
এ ছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিষয়: #সাতক্ষীরা




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
