সোমবার ● ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » Default Category » এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ডকাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ডকাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:

এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ডকাপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলকে ফুল দিয়ে বরণ করে নেয় ‘বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি’ ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘এইস’।
শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত দলটা। প্রথমবার অংশ নিয়েই বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই ক্রিকেটাররা সবাই একটা সময় খেলেছেন পেশাদার ক্রিকেট। বিভিন্ন পর্যায়ের লিগে খেলেছেন তারা। কিন্তু ক্রিকেটে ক্যারিয়ার গড়া হয়নি নানা কারণে। এখন তারা নিয়মিত খেলেন অ্যামেচার ক্রিকেট। সেখান থেকে বিশ্বকাপের মতো আসরে খেলতে পেরে দারুণ খুশি সবাই।
শিরোপা জিতে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ক্রিকেটারা। অনেকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। তারাও ফুল দিয়ে বরণ করে নেন বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটারদের। তৈরি হয় দারুণ এক আনন্দঘন মুহূর্ত। এমন অর্জন বাংলাদেশের অ্যামেচার ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার খুলবে বলে মনে করেন বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা।
কেনিয়া নাইরোবিতে জুনের ২৪ থেকে ২৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর। অংশ নেয় স্বাগতিক কেনিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ ১২টি দেশ। এলএমএস বিশ্বকাপে বাংলাদেশের এটা প্রথম অংশগ্রহণ। ফাইনালে ইংল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
বিষয়: #এলএমএস #ওয়ার্ল্ডকাপ #ক্রিকেট




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
