সোমবার ● ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » Default Category » ব্যারিস্টার সুমন কে হত্যার হুমকি: মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন
ব্যারিস্টার সুমন কে হত্যার হুমকি: মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ আসন (মাধবপুর-চুনারুঘাট) এর এমপি সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন কে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরের পাশে মাধবপুরের জনগণের আয়োজনে ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র এস,এম মুসলিম, চেয়ারম্যান আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান বাবুল খান, সৈয়দ হাবিবউল্লাহ সুচন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আত্তাউস সামাদ বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি শাহ মোঃ ইরফান, আসাদুজ্জামান গেন্দু, বুল্লা ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি শামিম হোসেন, বশির মিয়া, জাহাঙ্গীর আলম জয়, রফিক ভূইয়া, সাগর আহমেদ, তানভীর মোল্লা সহ অনেকেই।
এ ঘটনায় গত (শনিবার ২৯ জুন) রাতে ঢাকা শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।
মানববন্ধন বক্তব্যরা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এমপি ব্যারিস্টার সুমন কে যে হত্যার হুমকি দাতা কে দ্রুত খোঁজে বের করে আইনে আওতায় আনতে হবে। বক্তব্যরা আরও বলেন যদি হুমকি দাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেয়।
বিষয়: #ব্যারিস্টার #সুমন




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
