বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
মোঃ আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
![]()
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী একরামুল হক। স্থানীয়রা জানায়, উপজেলার শাহাবাজপুর নামোচাকপাড়া এলাকায় ১০ বিঘা জমির আমবাগান রক্ষায় চারদিকে সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া নির্মাণ করেন জমির মালিক একরামুল হক। কিন্তু বুধবার গভীর রাতে কে বা কারা ওই সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দেয়। ভুক্তভোগী একরামুল হক জানান, গবাদিপশুর অত্যাচার থেকে রক্ষা পেতে তার কাটা বেড়ার পাশাপাশি সীমানা প্রাচীর দেয়া হয়েছিল। কিন্তু রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে ১৫০টি পিলার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়: #আমবাগান #প্রাচীর #শিবগঞ্জ #সীমানা










কানেক্ট বাংলাদেশ ইউকে’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলি ম্যাগাজিন সুসাহিত্যক মেজর হাফিজ সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা অনুষ্ঠিত।।
হৃদয়গভীর শ্রদ্ধায় দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ কে স্মরণ করলো বদরপুর মহাবিদ্যালয় ।।
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
মৌলভীবাজার অগ্রণী ব্যাংক উপ-মহাব্যবস্থাপকে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ 