সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বজ্রকণ্ঠ::
![]()
বাংলাদেশের স্পোর্টসকে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এসময় তিনি বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার ডিসপ্লে উপভোগ করেন।
এসময় তিনি আরও বলেন, দেশে জিয়া পরিবার সবসময় খেলোয়ারদের নিয়ে ভাবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন জানিয়ে আরও বলেন,খেলাধুলা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে গত ৩০ মার্চ বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায়আনা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রাথমিক ভাবে বাংলাদেশের হয়ে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করছে সরকার সেখান থেকে পাঁচ’শ জন ক্রীড়াবিদকে প্রথম পর্যায়ে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে বলেও বলেন তিনি।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম,বিকেএসপির মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিষয়: #উদ্বোধন #একযোগ #এপ্রিল #করবেন #কুড়ি #প্রধানমন্ত্রী #সারাদেশে #স্পোর্টস’ #‘নতুন










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 