শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড
পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড
মনির হোসেন ::
![]()
চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৩ টন কয়লা ও বোটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ হতে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছে। জব্দকৃত কয়লা, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #কয়লাসহ #চোরাই #তিনজন #পতেঙ্গা










জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ 