শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » বিশেষ » জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে ড. মোহাম্মদ ইউনূসের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ
প্রথম পাতা » বিশেষ » জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে ড. মোহাম্মদ ইউনূসের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ
১৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে ড. মোহাম্মদ ইউনূসের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ

মতিয়ার চৌধুরী::

জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে  ড. মোহাম্মদ ইউনূসের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ
সোমবার তেইশে মার্চ, ২০২৬, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি জেনেভায় মানবাধিকার পরিষদে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়, এই সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা থেকে আগত বক্তারা অংশগ্রহণ করেন। সম্মেলনে আলোচকবৃন্দ বিশ্বের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের বিপন্নতার বিষয়টি তুলে ধরেন ।

এই সম্মেলনে বাংলাদেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ দেশটিতে সম্প্রতি অভূত্থান পরবর্তী একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তি গণতন্ত্র, মানবাধিকার, ও জনগণ, বিশেষ করে সংখ্যালঘু, সাংবাদিক, বিচারক, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক কর্মি যারা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের আমলে মিথ্যা মামলায় কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তির ব্যাপারে আলোচনা করা হয়।

অধিকাংশ বক্তাই অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের আমলে এই ১৮ মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে আওয়ামীলীগের অনুপস্থিতি শুধু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্যই নয়, ইউরোপ ও বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর জন্যও উদ্বেগের কারণ, কারণ বাংলাদেশে যা ঘটছে তার বৈশ্বিক প্রভাব রয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এবং এই ১৮ মাসের জন্য তাঁর সকল উপদেষ্টাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। উপদেষ্টারা প্রভাব খাটিয়ে রাজনৈতিক দল গঠন এবং ইচ্ছাকৃতভাবে রাজনীতির পদ ব্যবহার করেছে।

আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ দেশের সর্ত্রই উপদেষ্টারা নিজদের প্রভাব খাটিয়েছেন।

উপদেষ্টাদের আইনের আওতায় আনতে হবে এবং আইনের পূর্ণ মুখোমুখি করতে হবে। এই ১৮ মাসে সংখ্যালঘু ও সাংবাদিক সাংস্কৃতিক কর্মিরা স্বাধীন ভাবে কিছু করতে পারেননি। বিশেষ করে হিন্দু, খ্রিস্টান ও বাউলরা ছিলেন সবচাইতে অসহায়।

কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ মদদে তৌহিদি জনতার ব্যানোরে উগ্রবাদিরা প্রথম আলো-ডেইলি স্টার, সাংস্কৃতিক সংগঠন উদিচীর অফিসে অগ্নি সংযোগ করেছে, দেশে বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে সাধারন মানুষকে হয়রানি করা হয়েছে, কবর থেকে একজন বাউলের লাশ তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। দেশের দুইশটি মাজারে আক্রমন করা হয়েছে।

অইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল অসহায় উপদেষ্টাদের প্রভাবে কেউ কাজ করতে পারেনি।

সকল বক্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়গুলি আমলে নিতে এবং সমস্ত নথিভুক্ত প্রমাণ যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন, কারণ ভবিষ্যতে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যেতে পারে।

সম্মেলনে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয় যে, বাংলাদেশে সংঘটিত সকল অপরাধকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুযায়ী যথাসময়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সম্মেলনে কিনোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ডঃ সাবেস্তিয়ান বুসি, পরিচালক, ইউরোপীয় ভূ-রাজনৈতিক ইনস্টিটিউট, জেনেভা।

ডঃ চার্লস গ্রেভস, পরিচালক, ইন্টারফেইথ ইন্টারন্যাশনাল এবং জেনেভায় নিযুক্ত সাবেক আমেরিকান রাষ্ট্রদূত।

আরো বক্তব্য রাখেন কানাডার গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স-এর ড. হাবিবে মিল্লাত এবং লন্ডনের লেখক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকার। জেনেভার NVY কনফারেন্স স্যুটে এই সেমিনার আয়োজক ছিলেন RADHO এবং ইন্টারফেইথ ইন্টারন্যাশনালের মহাসচিব জনাব বিরো দিভারা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী