সোমবার ● ২৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
বজ্রকণ্ঠ
![]()
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন।
সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে আমজাদ হোসেন। এর আগে রবিবার (২২ মার্চ) বিসিবির একটি গুরুত্বপূর্ণ কমিটিতে পরিবর্তন আনা হয়। আমজাদকে সরিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে।
এর আগে মোখছেদুল একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে আমজাদকে সরানো হয়েছিল সেটির কারণ জানা যায়নি।
গত বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। এরপর আজ তিনি পরিচালকের পদ থেকেই সরে দাঁড়ালেন।
বিষয়: #আমজাদ #করলেন #পদত্যাগ #পরিচালক #বিসিবি #হোসেন










দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে 