শুক্রবার ● ২০ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার
এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার
ত্রিশাল (ময়মনসিংহ ) প্রতিনিধি:
![]()
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, উপস্থিত ছিলেনএনপিএস-এর সভাপতি মনির হোসেন, প্রেসক্লাব ত্রিশালের সভাপতি বুলবুল আহম্মেদ,সহ-সভাপতি সাইফুল আলম তুহিন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু- রায়হান সিথিল অর্থ সম্পাদক প্রেসক্লাব ত্রিশাল,সাংবাদিক মশিউর রহমান রাজিব , মোহাম্মদ আলী,ফকরুল ফরাজী,সুমন সহ অন্যান্য সম্মানিত ব্যাক্তি বর্গ ও গণমাধ্যমকর্মীরা।আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মজিবর রহমান।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা দেশের অগ্রগতি, মানবকল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।
পরিশেষে, উপস্থিত সকল অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে প্রশংসিত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিষয়: #অ্যান্ড #আই #এনাম #কেয়ার #ডেন্টাল










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
দারুল ক্বিরাত-২০২৬ নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
আল্লামা দুবাগী (রহঃ) ট্রাস্টের পক্ষ থেকে রমজানের খাদ্যপ্যাকেট বিতরণ।
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ 