বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
বজ্রকণ্ঠ::
![]()
সৌদি আরব পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হবে।
বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখা কমিটি বৈঠক করে নতুন চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করে। এই ঘোষণার মধ্য দিয়ে সৌদি আরবে ৩০ দিন রোজা রাখার পর পবিত্র রমজান মাসের সমাপ্তি হতে যাচ্ছে।
এর আগে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আলাদা আলাদা তারিখ নিশ্চিত করে। দেশ দুটি ইসলামি মাসের শুরু নির্ধারণের জন্য প্রচলিত পদ্ধতিতে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেয়।
তুরস্ক ঘোষণা করে, তাদের দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক এবং অন্যান্য অঞ্চল থেকে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখার সম্ভাবনার জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করে, তাদের দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। কারণ জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
বিষয়: #আরব #ঈদ #চাঁদ #দেখা #যায়নি #শুক্রবার #সৌদি










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত 