সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দর্শনায় পুর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম
দর্শনায় পুর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম
বজ্রকণ্ঠ ::
![]()
চুয়াডাঙ্গার দর্শনায় পুর্ব বিরোধের জেরে রিপন মিয়া (৪০) নামে এক জনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর থেকে এলকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত রিপন একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, রিপন মাগরিবের নামাজ আদায় করতে মোটরসাইকেলযোগে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরচন্দ্রপুর কবরস্থান পাড়ার হাসেমের ছেলে খাইরুল ইসলাম ৪/৫ জন সঙ্গী নিয়ে রিপনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা রিপনকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
রিপনের পরিবার জানায়, গেল বছরের নভেম্বর মাসে রিপনের সাথে খাইরুল ও একই গ্রামের সানিরুলের ছেলে রাসেদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে খাইরুলসহ ৪/৫ জন মিলে রিপনের দুই পায়ে ও হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এদিকে এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানতে চাইলে দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, পূর্ব শত্রুতার জেরে রিপন নামের একজনকে কুপিয়ে জখম করেছে একই গ্রামের খাইরুলসহ ৪/৫ জন। হামলার পরেই তারা গা ঢাকা দিয়েছে। আমরা গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছি।
বিষয়: #একজনক #কুপিয়ে #জখম #জের #পুর্ব #বিরোধ










১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
মালয়েশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে সরকার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক
রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোংলা বন্দরের উন্নয়নে কোন বৈষম্য থাকবে না — নৌ পরিবহনমন্ত্রী
ত্রিশালে মহান শহিদ দিবস পালিত
