শিরোনাম:
●   সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ ●   ৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ●   ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ●   ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২ ●   নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ ●   হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ●   নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ●   রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার ●   রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ●   দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড
৬৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক
এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড
সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে গত ১ বছরে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার অবৈধ পণ্য, নিষিদ্ধ জাল ও মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ১৮ ফেব্রুয়ারী বুধবার কোস্টগার্ড সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করা হয়। ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬৬৮টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করার কথা জানিয়েছে কোস্টগার্ড। একই সময়ে পাচারের শিকার ২৯৭ জনকে উদ্ধার করেছে বাহিনীটি।

কোস্টগার্ড জানায়, মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩৮ লাখ ৯২ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া ৬৯ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ অবৈধ সিগারেট এবং ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ২৬ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বন্দর এলাকার নিরাপত্তা জোরদারের ফলে বহিঃনোঙ্গর এলাকায় দস্যুতা শূন্যের কোঠায় নেমে এসেছে। সমুদ্রবন্দরের রেটিং আগের তুলনায় উন্নত হয়েছে। তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্ট গার্ড ‘ফার্স্ট রেসপন্ডার’হিসেবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ প্রতিরোধে কাজ করেছে। এ ধরনের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন থেকে ‘লেটার অব কমেন্ডেশন’অর্জন করেছে কোস্টগার্ড।

মৎস্যসম্পদ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১ বছরে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ রেণু পোনা, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলিসহ চিংড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া এসব অভিযানে ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল এবং ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২ ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ! দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !

আর্কাইভ

---
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার