মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » সেন্টমার্টিন দ্বীপে ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড
সেন্টমার্টিন দ্বীপে ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড
::মনির হোসেন::
কক্সবাজার উপকূলীয় এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেন্টমার্টিন দ্বীপে ২৩০ জন দরিদ্র অসহায় পরিবার ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজিএস কামরুজ্জামান জাহাজের একটি মেডিকেল টিম। ২৫ জুন মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আজ শনিবার (২৫ জুন) সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময়ে বাংলাদেশ কোস্টগার্ডের চিকিৎসক ও মেডিক্যাল এসিস্টেন্টগণ সর্বমোট ২৩০ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে লেঃ কমান্ডার মুহতাদিন ইসলাম, (এক্স), বিএন ও সার্জন লেফটেন্যান্ট নাঈম হাসান, এএমসি উপস্থিত ছিলেন।
বিষয়: #কোস্টগার্ড #চিকিৎসা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 