শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিনোদন » বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
বজ্রকণ্ঠ
![]()
মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী! শাকিব খান ও বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। শুধু তাই নয়, সন্তান জন্ম দিতে এ মাসেই নাকি উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। চলমান এমন গুঞ্জনের মাঝেই বিদেশ যাত্রা নিয়ে রহস্য আরও উসকে দিলেন নায়িকা নিজেই।
রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের সামনে নিজের পাসপোর্ট দেখান তিনি। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি বুবলী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই আয়োজনে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়ে তার বেবিবাম্প!
এদিন ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে বুবলী বলেন, যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলবো। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।
আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।
বিদেশ যাত্রা প্রসঙ্গে কোনো স্পষ্ট উত্তর না দিলেও অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে নিজের পাসপোর্ট দেখান বুবলী। এ সময় তিনি বলেন, এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট।
যেটা আজ হাতে পেয়েছি।
ভালোবাসা দিবস নিয়ে জানতে চাইলে বুবলী বলেন, ভ্যালেন্টাইন মানে আমার কাছে প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। তবে ভালোবাসা দিবসে স্পেশাল প্ল্যান তো অবশ্যই রয়েছে।
এর আগে, গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
শোবিজ অঙ্গনে আলোচনা চলছে- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন শাকিব খান।
তবে এ বিষয়ে শাকিব খান এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
বিষয়: #গুঞ্জন #বুবলী #বেবিবাম্প




সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার!
৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র
থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো
মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর
পশ্চিমা পোশাকে নিজেকে মেলে ধরলেন কেয়া পায়েল
‘হাউ টু হ্যাভ সেক্স’ সিনেমার নায়িকা হঠাৎ আলোচনায়
