বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-কলিম উদ্দিন আহমদ মিলন
ছাতকে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-কলিম উদ্দিন আহমদ মিলন
ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
![]()
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন—“ছাতক–দোয়ারাবাজারবাসীর একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। জয়ী হলে গোবিন্দগঞ্জ এলাকাকে একটি আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরিত করব।”
উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার তুলে ধরে তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত এই জনপদে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্বকে সামনে নিয়ে আসবে।
গত বুধবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বিলপার গ্রামে উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মতিনের বাড়িতে লন্ডন প্রবাসী সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আশরাফুর রহমান এনাম ও ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মনোনয়ন–পরবর্তী নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি বলেন, “ছাতক–দোয়ারাবাজার এলাকা থেকে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত মানুষ পরিবর্তন চায়। তারা চায় আধুনিক শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা, নিরাপত্তা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা। আমি নির্বাচিত হলে গোবিন্দগঞ্জকে একটি পরিকল্পিত শহর, আধুনিক বাজার, সুন্নীত পরিবেশ, প্রশস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি পূর্ণাঙ্গ মডেল টাউনে রূপান্তর করব।”
তিনি আরও দাবি করেন—বিগত সময়ে ক্ষমতাসীনদের অবহেলা, দলীয়করণ ও বৈষম্যমূলক উন্নয়ন নীতির কারণে সুনামগঞ্জ–৫ জনপদ পিছিয়ে পড়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে এই বৈষম্যের অবসান ঘটবে। নির্বাচনী সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গণতন্ত্র, বিচারব্যবস্থা, মানবাধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে ব্যাহত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশে পুনরুদ্ধার হবে ভোটাধিকার, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন। বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য রাখেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও লন্ডন প্রবাসী তরুণ ব্যারিস্টার আব্দুল রকিব বলেন বিএনপি নিয়ে আসছে নতুন প্লান দিবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা। কলিম উদ্দিন মিলন সাবেক ৩ বারের এমপি, তিনি ৪০ বৎসর ধরে রাজনীতি করেন, তিনি নির্বাচনে জয়ী হলে মন্ত্রী হবেন এবং এলাকার বটের খাল ভাঙা মেরামত, রাস্তার উন্নয়নের আহ্বান জানান।
সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, “ছাতক–দোয়ারাবাজারের উন্নয়ন চাইলে ধানের শীষের বিকল্প নেই। কলিম উদ্দিন মিলনের পক্ষে সাবেক ছাত্রদলের নেতাকমীরা দীর্ঘদিন প্রবাসে থেকেও দলের জন্য কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন। এখন সময় এসেছে তাকে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়ার।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা সমুজ আলী, গাবরু মিয়া, হাজী ফজল মিয়া, আব্দুস শহীদ, আব্দুল মতিন, আব্দুর নুর, আব্দুল করিম, লন্ডন বিএনপি নেতা ও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিন, সামছুর রহমান নুনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য লন্ডন প্রবাসী এ জে লিমন, সাবেক ছাত্রদল নেতা আশরাফুর রহমান আশরাফ,জফির আহমদ, সাবেক মেম্বার ও বিএনপি নেতা নাজমুল হোসাইন, বিএনপি ইউপি আহবায়ক আব্দুল হক, বিএনপি নেতা শামীম আলম, ইতালি প্রবাসী লোকমান আহমদ, আব্দুল কদ্দুছ, বাবুল, সাবেক মেম্বার আলকাব আলী, হাজী সালেহ আহমদ, আলী আশরাফ তাহিদ, আজিজুর রহমান, দুধু মিয়া, আজির, এমরান, জাকির আহমদ প্রমুখ।
বক্তারা সবাই ধানের শীষের পক্ষে একযোগে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ১২ তারিখের নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।
বিষয়: #আহমদ #উদ্দিন #কলিম #গোবিন্দগঞ্জ #ছাতক #মিলন




দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
