মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ওয়ার্নারের
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ওয়ার্নারের
বজ্রকণ্ঠ নিউজঃ

বিশ্বকাপ শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও শেষ করলেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে ম্যাচই ডেভিড ওয়ার্নারের খেলা শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়ে থাকলো।
আগেই জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ফরম্যাট থেকে অবসর নেবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আজ আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের পর অস্ট্রেলিয়ার সেমির স্বপ্ন ভেঙ্গে গেছে। এরপরই ওয়ার্নারের টি-টোয়েন্টি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা নিজেদের ফেসবুক পেজে দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হারের ফলে সমীকরণের মারপ্যাচে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে সুপার এইট থেকেই। তাই ভারতের বিপক্ষে ম্যাচই ডেভিড ওয়ার্নারের খেলা শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়ে থাকলো।
গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ডেভিড ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। এখন টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হলে কার্যত আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হল ওয়ার্নারের। ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছে।
অস্ট্রেলিয়ার পক্ষে ১১০ টি-টোয়েন্টি খেলে ৩২৭৭ রান করেছেন তিনি, সেটাও ১৪২.৪৭ স্ট্রাইক রেটে। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। ৩৭ বছর বয়সী ওয়ার্নার ৪৯ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় ১৯ হাজার রান।
বিষয়: #আন্তর্জাতিক #ওয়ার্নার #ক্রিকেট










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 