সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কোস্টগার্ড মোতায়েন
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কোস্টগার্ড মোতায়েন
মনির হোসেন ::
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড সদস্যগণ দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে সর্বমোট ১১৫ টি ভোটকেন্দ্র বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসব মুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এছাড়াও, আপনারা সকলে অবগত আছেন যে, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং তার দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে ‘ইনশা আল্লাহ’।
বিষয়: #উপকূল #উপলক্ষ্যে #কোস্টগার্ড #জাতীয় #নির্বাচন #মোতায়েন #রক্ষা #শান্তি #শৃঙ্খলা #সংসদ










দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জয়পুরহাটে দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা উত্তর সিটি ৪৮ নং কাউন্সিলর প্রার্থী মঞ্জু মোল্লার স্মার্ট ওয়ার্ড গড়ার অঙ্গীকার
জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করেন এমপি ফজলুর রহমান
উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী 