শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » ইসরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
প্রথম পাতা » Draft » ইসরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
২৮৩ বার পঠিত
সোমবার ● ২৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

বজ্রকণ্ঠ নিউজঃ
ইসরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। খবর আল জাজিরার।

রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে আয়েলেত হাশাহারে আর্মির ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি ড্রোন আঘাত করেছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলার আল-খায়ারা শহরে শত্রুপক্ষ ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে এ পাল্টা হামলা।

বেকা শহরে গতকাল ইসরায়েলি হামলায় একজন লেবানিজ নিহত হয়। সর্বশেষ এ হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ল।

ইসরায়েলের সামরিক বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রোববার সকালে লেবানন থেকে বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন ছোড়া হয়। এটি বেইত হিল্লেল অঞ্চলে আঘাত হানে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা প্রতিরক্ষা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে তা প্রতিহত করতে পারেনি।

হিজবুল্লাহ এ ড্রোন হামলার দাবি করে জানায়, তারা ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রথম হামলার কয়েক ঘণ্টার পর ইসরায়েলের আকাশে ফের ড্রোন হামলা চালায়। তবে এটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় ৯০ হাজার।

এ যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না করলে তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা।

ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী