শিরোনাম:
●   চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ●   হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ●   সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ●   নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক ●   ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ●   এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক ●   সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার ●   রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » এবার আলোচনায় দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে আম্বানি পুত্রবধূর সাজ
প্রথম পাতা » বিনোদন » এবার আলোচনায় দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে আম্বানি পুত্রবধূর সাজ
৩৩৩ বার পঠিত
সোমবার ● ২৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার আলোচনায় দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে আম্বানি পুত্রবধূর সাজ

বজ্রকণ্ঠ নিউজঃ
এবার আলোচনায় দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে আম্বানি পুত্রবধূর সাজ
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলে কথা। আয়োজনে কোনো কমতি থাকতেই পারে না। মাসখানেক আগেই সম্পন্ন হয়েছিল অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের জমকালো প্রি-ওয়েডিং পার্টি।

যেখানে অংশ নিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, বিল গেটস থেকে শুরু করে বিশ্বের নামি দামী মহারাথীরা। সপ্তাহখানেক ধরে চলেছে সেই আয়োজন। বলিউড বাদশাহ শাহরুখ খান, পপ তারকা রিয়ানা- সকলেই এক ছাদের নিচে একত্রিত হয়েছিলেন অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানের কারণে।

সেই অনুষ্ঠানেই ধনকুবের সন্তানের বিয়ের আয়োজন সমাপ্তি হয়নি। প্রথম প্রি ওয়েডিং অনুষ্ঠানের পর এবার দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে এক বিলাসবহুল ক্রুজে।

অত্যস্ত গোপনীয়তার সঙ্গে হয়েছে এই আয়োজন। যেখানে আম্বানিদের আমন্ত্রণে হাজির হয়েছিলেন কেটি পেরি, পিটবুলের মতো আন্তর্জাতিক তারকারা। ভারত থেকে উড়াল দিয়েছেন বলিউডের শিল্পীরাও।

তবে দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে তারকাদের উপস্থিতির চেয়েও বেশি আলোচনার সৃষ্টি করেছে কনে রাধিকা মার্চেন্টের পোশাক ও সাজ। বিশেষ করে পুরো আয়োজনে তিনটি ভিন্ন পোশাকে নজর কেড়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে সাদা-কালো একটি গাউনে হাজির হয়েছিলেন শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা। যেই গাউনের বিশেষত্ব ছিল একটি চিঠি। রাধিকার ২২তম জন্মদিনে অনন্ত আম্বানি যে চিঠিটি লিখে উপহার দিয়েছিলেন, সেটিই প্রিন্ট করা হয়েছে এই পোশাকে।

যেখানে লেখা ছিল, ‘আমি সব সময় জীবনসঙ্গী হিসেবে তোমার মতো কাউকে খুঁজছিলাম। তুমি আমার স্বপ্নকে ছাড়িয়ে গেছো।’ এই গাউনের নকশা করেছেন হংকংয়ে জন্ম নেওয়া লন্ডনকেন্দ্রিক ফ্যাশন ডিজাইনার রবার্ট উন।

ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, অনন্ত জন্মদিনে আমাকে একটা লম্বা চিঠি লিখে পাঠিয়েছিল। আমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটিই ছিল চিঠির মূল বিষয়। চিঠিটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম। এটা নিয়ে বিশেষ কিছু একটা করতে চাচ্ছিলাম। কেননা এটা এমন একটা সম্পদ যা আমার সন্তান, নাতি-নাতনিদের দেখাতে পারি। আর বলতে পারি, দেখো, এটা আমাদের ভালোবাসার গল্প।

দ্বিতীয় যেই পোশাকটি আলোচনার সৃষ্টি করেছে সেটি সোনার পাত দিয়ে তৈরি। পোশাকটি তৈরি হয়েছে নিখুঁতভাবে শরীরের মাপ নিয়ে তৈরি হয়েছে ছাঁচ। যেন শরীরের ভাঁজ আর বাঁকগুলোতে ঠিকঠাক বসে যায়।

এভাবেই তৈরি হয়েছে ক্রপ টপ আর স্কার্টের নিচের অংশ বডি হাগিং স্কার্টটি তৈরি করেছেন নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার গ্রেস লিং। তোগা পার্টি কনসার্টে এই স্কার্টটি পরেন রাধিকা।

এই অনুষ্ঠানেই রাধিকার একটি গাউন ছিল ‘কুইন’ থিমে তৈরি। সাটিন ড্রেপড এ গাউনের বিশেষত্ব স্কার্টের মতো ছড়ানো টেইলে। সঙ্গে সিল্ক আর ক্রিস্টালের ফুলগুলোও নজর কেড়েছে আলাদাভাবে। গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে মাথার মুকুট। অস্ট্রেলীয় ফ্যাশন ডিজাইনার তামারা রালফ পোশাকটির নকশা করেছেন।



বিষয়: #  #  #  #  #  #  #



বিনোদন থেকে আরও

নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ ৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক “কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প