শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
প্রথম পাতা » Default Category » জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
১৬৭ বার পঠিত
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উদ্যোগে রোববার সকালে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কলেজের অধ্যক্ষ ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে উৎসাহ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: সাইফুল আলম, এ্যাডজুটেন্ট মেজর মাহাজেবিন খান, মেডিক্যাল অফিসার মেজর নাজমিন আক্তার মৌ।

৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় কলেজের চারটি হাউসের ক্যাডেটরা মোট ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করছে। এছাড়াও কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতার মাধ্যমে ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মানসিকতা আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ২৪ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, বগুড়া সেনানিবাস, বগুড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।



বিষয়: #  #  #  #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে